বজ্রপাত রোধে ২৪ বছর ধরে তালবীজ রোপণ করছেন সিরাজগঞ্জের আবুল কালাম
২১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩১ PM

২১ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম
বজ্রপাত থেকে পরিবেশ ও মানবজীবন বাঁচাতে দীর্ঘ ২৪ বছর ধরে নিরলসভাবে তালবীজ রোপণ করে চলেছেন সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া মধ্যপাড়া গ্রামের আবুল কালাম আজাদ। ২০০২ সালের অলৌকিকভাবে বেঁচে যাওয়ার অভিজ্ঞতা থেকেই তার এই গাছ লাগানোর যাত্রার শুরু।
আবুল কালাম জানান, ২০০২ সালে কালিয়াহরিপুর ইউনিয়নের কল্যাণী গ্রামে মামার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন তিনি। দুপুরে সেখানে আত্মীয়-স্বজনের উপস্থিতির মধ্যেই আকস্মিক বিকট শব্দে বজ্রপাত হতে শুরু করে। হঠাৎ একটি বজ্রপাত তাঁর চোখের সামনে বাড়ির উঠানের একটি উঁচু তালগাছের ওপর পড়ে। প্রচণ্ড শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে এবং গাছটি পুড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। তবে তালগাছটি নিজে বজ্রপাত শোষণ করায় বাড়িতে থাকা কারও কোনো ক্ষতি হয়নি। স্থানীয়দের মুখে তালগাছের এই বৈজ্ঞানিক ও প্রাকৃতিক সুরক্ষাকবচ হওয়ার কথা শুনে তিনি গভীরভাবে উদ্বুদ্ধ হন এবং পরবর্তীতে নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে তালবীজ রোপণ শুরু করেন।
পেশায় দর্জি আবুল কালাম আজাদ এ পর্যন্ত সিরাজগঞ্জ শহরের কাটাখালি, ইলিয়ট ব্রিজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, শহররক্ষা ক্রসবার-৩ ও ৪ নম্বর বাঁধ এবং কাজীপুর সড়কসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্তত সাড়ে ১১ হাজার তালবীজ ও দুই হাজার খেজুরবীজ রোপণ করেছেন।
শুধু রোপণ করেই থেমে থাকেননি তিনি; চরম গরম, বর্ষা কিংবা শীতেও সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন গাছের পরিচর্যা করতে। কোদাল, পানির বোতল ও দা সাথে নিয়ে চারা গাছের আগাছা পরিষ্কার এবং গোড়ায় মাটি দেওয়ার কাজ তিনি একা হাতেই করে আসছেন। তালের আঁটি বা বীজ সংগ্রহ করতে শহরের ডাস্টবিন, তালের ব্যবসায়ী এমনকি দূর-দূরান্তেও ছুটে যান তিনি। প্রতিটি বীজ রোপণে প্রায় ৪ টাকা খরচ হয়, যা তিনি নিজের দর্জির উপার্জিত আয় থেকেই বহন করেন।
শুরুতে পরিবার ও প্রতিবেশীরা তাঁর এই কাজকে স্বাভাবিকভাবে না নিলেও সময়ের ব্যবধানে সবার দৃষ্টিভঙ্গি বদলেছে। সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের ক্রসবার-৩ এলাকায় গিয়ে দেখা যায়, তাঁর হাতে রোপণ করা তিন কিলোমিটার এলাকা জুড়ে দুই হাজারের বেশি তালগাছ এখন বেশ বড় হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা তাঁর এই নিঃস্বার্থ পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খান বলেন, তালগাছের প্রাকৃতিক ও পরিবেশগত উপকারিতা অপরিসীম। দীর্ঘ ২৪ বছর ধরে তাঁর এই তালগাছ রোপণের কাজ নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি কোনো সহযোগিতা চাইলে সার্বিক সহায়তা দেওয়া হবে।
বরিশালে শহীদ জিয়া ও বেগম জিয়ার ক্ষতবিক্ষত স্মৃতিচিহ্নসমূহ নীরবে কাঁদছে
খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
এনসিপি ল্যাপটপ-ছাগল চোরদের দল আর জামায়াত অপরাধীদের পুনর্বাসন কেন্দ্র: রাশেদ খান
চকরিয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবি ২০ লাখ মানুষের
শার্শায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি, এলাকায় আতঙ্ক
বাঘাইছড়ির সাপ্তাহিক হাটে হাঁস-মুরগির চড়া দাম, বিপাকে সাধারণ ক্রেতারা
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতায় ইসরায়েলের মূলধারার দলগুলো
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের চৌহালীতে বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ফ্যামিলি সমাবেশ
৯ নভেম্বর, ২০২৬ এ ১:৫৬ PM · Bd24live
সিরাজগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
৯ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৪ PM · Daily Times Of Bangladesh
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন
৯ নভেম্বর, ২০২৬ এ ১১:১২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
৯ নভেম্বর, ২০২৬ এ ১১:০২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অজ্ঞান পার্টির খপ্পরে অটোচালক,অটোরিকসা নিয়ে উধাও দুর্বৃত্তরা
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়ায় বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:১৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
