ফেসবুক ভিডিওতে জমি-দলিলের আইনি পরামর্শ, প্রশংসিত শাহজাদপুরের সাব-রেজিস্ট্রার রবিউল ইসলাম
২৬ অক্টোবর, ২০২৬ এ ৫:৩৮ PM

জমি কেনাবেচা, দলিল নিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি ফি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও ভুল ধারণা রয়েছে। সঠিক তথ্যের অভাবে অনেককে ভোগান্তিতে পড়তে হয়। এমন পরিস্থিতিতে দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকে জনসচেতনতার মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রবিউল ইসলাম। তাঁর ফেসবুক পেজে প্রকাশিত তথ্যভিত্তিক ভিডিও ও সরাসরি প্রশ্নোত্তর কার্যক্রম থেকে উপকৃত হচ্ছেন জমি ও দলিল-সংক্রান্ত সেবা প্রত্যাশীরা। এমন কাজে বিভিন্ন মহলে প্রশংসিত শাহজাদপুরের সাব-রেজিস্ট্রার রবিউল ইসলাম।
শাহজাদপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি ও দলিল-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাব-রেজিস্ট্রার রবিউল ইসলামের কাছ থেকে সরাসরি পরামর্শ পাওয়া যায়। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে তিনি সহজ ভাষায় ব্যাখ্যা করেন। প্রয়োজনে কাগজে লিখেও বুঝিয়ে দেন, যাতে সেবাগ্রহীতারা করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা পান।
দাপ্তরিক সেবার পাশাপাশি ‘Rabiul Islam’ নামের ফেসবুক পেজে তিনি দলিল নিবন্ধনের সম্ভাব্য ব্যয়, প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন প্রক্রিয়া ও জমি-সংক্রান্ত আইনগত বিষয়ে শিক্ষণীয় ভিডিও প্রকাশ করছেন। মাঝেমধ্যে ফেসবুক লাইভে এসে বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। এসব ভিডিতেই প্রতিদিনই বাড়ছে অনুসারীর সংখ্যা তাঁর পেজে বর্তমানে অনুসারী দুই লাখেরও বেশি।
এই উদ্যোগের ফলে অনেকে বাড়িতে বসেই দলিল রেজিষ্ট্রেশন প্রক্রিয়া ও সম্ভাব্য খরচ সম্পর্কে প্রাথমিক ধারণা পাচ্ছেন। আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে পারায় সেবা গ্রহণ সহজ হচ্ছে এবংবিড়ম্বনা কমছে। তবে অনলাইনে প্রশ্নের উত্তর দিতে গিয়ে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় তাঁকে। তারপরও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
শাহজাদপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক মো. মাসুদ মোশাররফ বলেন “নির্ভুলভাবে দলিল নিবন্ধন করতে গিয়ে নানা জটিলতার মুখোমুখি হতে হয়। এসব ক্ষেত্রে সাব-রেজিস্ট্রারের কাছ থেকে সহজে পরামর্শ পাওয়ায় আইনগত বিষয়গুলো বুঝতে সুবিধা হচ্ছে এবং কাজও নির্ভুলভাবে সম্পন্ন করা যাচ্ছে।”শাহজাদপুর দলিল লেখক সমিতির সভাপতি মো: সেলিম ইউসুফ বলেন, “ রেজিষ্ট্রেশনের বিভিন্ন পর্যায়ে আইনকানুন ও জমিজমা-সংক্রান্ত জটিলতা দেখা দেয়। সাব-রেজিস্ট্রার স্যার এসব বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। তাঁর সহযোগিতা নির্ভুলভাবে দলিল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”নিজের উদ্যোগ সম্পর্কে সাব-রেজিস্ট্রার মো. রবিউল ইসলাম বলেন, “জমিজমা-সংক্রান্ত জটিলতা আমাদের দেশের অন্যতম বড় সমস্যা। আইনি তথ্যের অভাবে মানুষ অনেক সময় বিড়ম্বনায় পড়ে। তাই সহজ ভাষায় মানুষকে সচেতন করতে দাপ্তরিক সেবার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছি। এর মাধ্যমে মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য সম্পর্কে প্রাথমিক ধারণা পাচ্ছে এবং অনেক ক্ষেত্রে কার্যালয়ে আসার আগে প্রস্তুতি নিতে পারছে।”
সূত্র: Daily Kaler Somaj
সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে অসুস্থ কৃষক, মামলার নির্দেশ
২৭ অক্টোবর, ২০২৬ এ ৮:৪১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
প্রশ্নপত্র ফাঁসচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ, হারুন অর রশিদকে সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি
২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৮ AM · Zoom Bangla News
প্রশ্নফাঁসের শাস্তি, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি!
২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০৮ PM · The Daily Ittefaq
মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
২৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
যমুনায় ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
২৬ অক্টোবর, ২০২৬ এ ৯:৩০ PM · Alokito Bangladesh
বেলকুচিতে অবৈধ ৪ কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
২৬ অক্টোবর, ২০২৬ এ ৮:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
