শাহজাদপুর সংবাদ

যমুনায় ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

২৬ অক্টোবর, ২০২৬ এ ৯:৩০ PM

যমুনায় ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে যমুনা নদীর স্থানীয় নৌঘাট থেকে বাঘুটিয়া, উমারপুর ও ঘোরজান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাছ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয়দের উপস্থিতিতে জোতপাড়া নৌঘাট এলাকায় অবৈধ কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা রকিবুল ইসলাম, জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। দেশীয় মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপায়ণ সিটি উত্তরায় অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ক্যাম্পাস

জামায়াত ফ্যাসিস্টদের সঙ্গে মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: হারুন

ব্যবসায়ীকে অপহরণ ও ১০ লাখ টাকা চাঁদা দাবি, ডিজিএফআই সদস্যসহ গ্রেপ্তার ৬

দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ