শাহজাদপুর সংবাদ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বিজ্ঞান (অধ্যায় ৬): তাপ বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়

২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫ AM

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বিজ্ঞান (অধ্যায় ৬): তাপ বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়

∎ সংক্ষিপ্ত প্রশ্নপ্রশ্ন: পরিবহন পদ্ধতি কাকে বলে?উত্তর: কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালনের পদ্ধতিকে পরিবহন পদ্ধতি বলে। এই পদ্ধতিতে পদার্থের অণুগুলো স্থান পরিবর্তন না করে কেবল স্পন্দনের মাধ্যমে পাশের অণুকে তাপ দেয়।

প্রশ্ন: পরিচলন পদ্ধতিতে তাপ কীভাবে সঞ্চালিত হয়?

উত্তর: তরল ও বায়বীয় পদার্থের অণুগুলো চলাচলের মাধ্যমে গরম অংশ থেকে ঠান্ডা অংশে তাপ নিয়ে যায়। পাত্রে পানি গরম করার সময় এই পদ্ধতিতে তাপ পুরো পাত্রে ছড়িয়ে পড়ে।

প্রশ্ন: বিকিরণ পদ্ধতি কী?উত্তর: যে প্রক্রিয়ায় তাপ কোনো মাধ্যম (কঠিন, তরল বা বায়বীয়) ছাড়াই উৎস থেকে চারদিকে সঞ্চালিত হয়, তাকে বিকিরণ পদ্ধতি বলে। সূর্য থেকে পৃথিবীতে তাপ এই পদ্ধতিতেই আসে।

∎ বিস্তৃত প্রশ্ন

প্রশ্ন: পরিবহন ও পরিচলন পদ্ধতির মধ্যে প্রধান পার্থক্যগুলো ব্যাখ্যা করো।উত্তর: পরিবহন ও পরিচলন উভয়ই তাপ সঞ্চালনের পদ্ধতি হলেও এদের মধ্যে প্রক্রিয়াগত পার্থক্য রয়েছে। পরিবহন পদ্ধতি প্রধানত কঠিন পদার্থের মধ্য দিয়ে ঘটে, যেখানে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন না করে কেবল স্পন্দনের মাধ্যমে তাপ পাশের অণুকে দেয়। অন্যদিকে পরিচলন পদ্ধতি তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে ঘটে, যেখানে পদার্থের অণুগুলো নিজেরাই চলাচলের মাধ্যমে উষ্ণ অংশ থেকে শীতল অংশে তাপ নিয়ে যায়। পরিবহনে অণুর স্থানচ্যুতি ঘটে না, কিন্তু পরিচলনে অণুর স্থানচ্যুতির মাধ্যমে একটি বৃত্তাকার স্রোত বা গতিপথ তৈরি হয়। যেমন: চামচ গরম হওয়া পরিবহন, আর হাঁড়ির পানি গরম হওয়া পরিচলন পদ্ধতি।

প্রশ্ন: দৈনন্দিন জীবনে ব্যবহৃত পাঁচটি বৈদ্যুতিক যন্ত্রের শক্তির রূপান্তর আলোচনা করো।উত্তর: আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রে শক্তির বৈচিত্র্যময় রূপান্তর ঘটে। যেমন: বৈদ্যুতিক ইস্ত্রি ব্যবহারের সময় বিদ্যুৎশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়, যা কাপড়ের ভাঁজ দূর করে। বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে বাতাস প্রবাহিত করে। আবার বৈদ্যুতিক বাতি জ্বালালে বিদ্যুৎশক্তি আলোক ও তাপশক্তিতে রূপান্তরিত হয়ে ঘর আলোকিত করে। টেলিভিশনের ক্ষেত্রে বিদ্যুৎশক্তি আলোক ও শব্দশক্তিতে রূপান্তরিত হয়, যার ফলে আমরা ছবি ও শব্দ পাই। কলিং বেলে বিদ্যুৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের সজাগ করে। এই রূপান্তরগুলো আমাদের জীবনকে অনেক সহজ ও আরামদায়ক করে তুলেছে।

∎ সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন: ঘর্ষণ বল কাকে বলে?উত্তর: ঘর্ষণ বল হলো এমন একটি বল, যা একটি বস্তুর পৃষ্ঠের ওপর দিয়ে অপর একটি বস্তুর পৃষ্ঠকে চলতে বাধা দেয়। যখন কোনো বস্তু অন্য বস্তুর সংস্পর্শে থেকে চলতে থাকে, তখন তাদের স্পর্শতলে গতির বিরুদ্ধে এই বল তৈরি হয়।

প্রশ্ন: হেলানো সমতল কী?উত্তর: হেলানো সমতল বা র৵াম্প হলো একটি সরল যন্ত্র, যা একটি নির্দিষ্ট কোণে ঢালু হয়ে থাকে। এটি ব্যবহার করে সরাসরি ওপরে তোলার চেয়ে অনেক কম শক্তি প্রয়োগ করে ভারী বস্তুকে সহজে ওপরে ওঠানো যায়।

প্রশ্ন: ঘর্ষণ বল না থাকলে আমাদের চলাফেরায় কী ধরনের সমস্যা হতে পারে?উত্তর: ঘর্ষণ বল না থাকলে আমরা রাস্তার ওপর স্থিরভাবে দাঁড়াতে বা হাঁটতে পারতাম না এবং পা পিছলে পড়ে যেতাম। এ ছাড়া যানবাহনের চাকা ও রাস্তার মধ্যে ঘর্ষণ না থাকলে ব্রেক কষে গাড়ি থামানো সম্ভব হতো না, ফলে দুর্ঘটনা ঘটত।

মো. আবু সুফিয়ান, শিক্ষকআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ