কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:২০ AM

কানাডায় পিএইচডি পর্যায়ে মেধাবী গবেষকদের আকৃষ্ট করতে ৮ হাজার ২০০ কোটি টাকার (১০ কোটি কানাডীয় ডলার) বৃত্তি কর্মসূচি চালু করছে ইউনিভার্সিটি অব টরন্টো। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামের এ কর্মসূচির আওতায় প্রতিবছর ৫০ গবেষককে চার বছর মেয়াদে বৃত্তি দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়টির তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বছরে ৬৫ লাখ ৬০ হাজার টাকা (৮০ হাজার কানাডীয় ডলার) করে পাবেন। চার বছরে একজন শিক্ষার্থীর জন্য মোট বরাদ্দ প্রায় ২ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা (৩ লাখ ২০ হাজার কানাডীয় ডলার)।
বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, কানাডার একটি পারিবারিক ফাউন্ডেশন এ কর্মসূচির জন্য পাঁচ কোটি কানাডীয় ডলার অনুদান দিয়েছে। উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়টির গবেষণা কার্যক্রমে দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে ফাউন্ডেশনটি। অনুদানের বিপরীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সমপরিমাণ অর্থের তহবিল গঠন করেছে। এতে কর্মসূচিটির মোট তহবিল দাঁড়িয়েছে ১০ কোটি কানাডীয় ডলার।
বিশ্ববিদ্যালয়টির দাবি, কানাডায় এ ধরনের বৃত্তি কর্মসূচির মধ্যে এটি সবচেয়ে বড়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর বৃত্তি কর্মসূচির সঙ্গে এর তুলনা করা যায়।
২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এ কর্মসূচির আওতায় নতুন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া শুরু হবে। প্রতিবছর ১২ থেকে ১৩ জন নতুন শিক্ষার্থী চার বছর মেয়াদে এ বৃত্তি পাবেন। কর্মসূচির চতুর্থ বছর শুরুর সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৫০–এ পৌঁছাবে। এরপরও প্রতিবছর ৫০ শিক্ষার্থীর জন্য বৃত্তি চালু থাকবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিক: শিক্ষামন্ত্রী
২২ অক্টোবর, ২০২৬ এ ১:০৪ PM · বাংলা ট্রিবিউন
বাংলা: বহুনির্বাচনি প্রশ্ন—‘লক্ষ্মীছাড়া’ শব্দের অর্থ—দুর্ভাগ্য। জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৬
২২ অক্টোবর, ২০২৬ এ ১২:১০ PM · প্রথম আলো
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। ইংরেজি: নির্দেশনা অনুসারে বাক্যগুলো পরিবর্তন করো
২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯ AM · প্রথম আলো
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বিজ্ঞান (অধ্যায় ৬): তাপ বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়
২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫ AM · প্রথম আলো
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলা: বাঘের প্রধান আবাসস্থল সুন্দরবন
২১ অক্টোবর, ২০২৬ এ ৩:২৯ PM · প্রথম আলো
