ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিক: শিক্ষামন্ত্রী
২২ অক্টোবর, ২০২৬ এ ১:০৪ PM

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ‘ধর্মীয় চর্চা করতে এ দেশে আর কারও হৃদয়ে রক্তক্ষরণ হবে না। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে সবাই সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে একসঙ্গে বসবাস করবে। কারও ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না।’
বুধবার (২১ অক্টোবর) রাতে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বছর দুর্গাপূজা পালনে কচুয়ায় বিগত যেকোনও সময়ের চেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। অতীতের মতো আগামীতেও ধর্মীয় উৎসব পালনে সব ধরনের সহযোগিতা করা হবে।’
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও পূজারিরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
বাংলা: বহুনির্বাচনি প্রশ্ন—‘লক্ষ্মীছাড়া’ শব্দের অর্থ—দুর্ভাগ্য। জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৬
২২ অক্টোবর, ২০২৬ এ ১২:১০ PM · প্রথম আলো
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। ইংরেজি: নির্দেশনা অনুসারে বাক্যগুলো পরিবর্তন করো
২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯ AM · প্রথম আলো
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বিজ্ঞান (অধ্যায় ৬): তাপ বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়
২২ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫ AM · প্রথম আলো
কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন
২২ অক্টোবর, ২০২৬ এ ১০:২০ AM · প্রথম আলো
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলা: বাঘের প্রধান আবাসস্থল সুন্দরবন
২১ অক্টোবর, ২০২৬ এ ৩:২৯ PM · প্রথম আলো
