প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হলেন উল্লাপাড়ার সাবেক ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ
২৫ আগস্ট, ২০২৬ এ ৯:২১ PM

মো. মোকলেসুর রহমান মামুন,সিরাজগঞ্জ :প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ। গত সোমবার(২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়।
দেওয়ান মওদুদ আহমেদ উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। দায়িত্ব পালনকালে তাঁর জনকল্যাণমূলক ও প্রশাসনিক বিভিন্ন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়।
উল্লাপাড়ায় কর্মরত থাকাকালে মধু প্রসেসিং প্লান্ট স্থাপনের উদ্যোগসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে তাঁর নানা উদ্যোগও ছিল উল্লেখযোগ্য।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে দেওয়ান মওদুদ আহমেদ নিয়োগ পাওয়ায় উল্লাপাড়ার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এ নিয়োগে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
The post প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হলেন উল্লাপাড়ার সাবেক ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় গর্ভবতী চেক-আপ সমাবেশে আলোচনা রাখেন ডা: তৃপ্তি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে নূর কায়েম সবুজের নেতৃত্বে বিশাল মিছিল
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খুকনীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জাল হোসেনের মতবিনিময় সভা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
