‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’-এর ফলজ বৃক্ষ বিতরণ
১০ আগস্ট, ২০২৬ এ ১:৪৪ PM

পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যতে ফলের চাহিদা পূরণের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করেছে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’।
রোববার (৯ আগস্ট ২০২৬) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া বাঘলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, লিচু, কমলা, মাল্টা, আমড়া, লটকন এবং জাম্বুরার মোট ১৮০টি বৃক্ষের চারা বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেন, ছায়া, খাদ্য ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ উৎস। তাই ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
প্রত্যাশিত সিরাজগঞ্জ ২০১৮ সাল থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পরিচালনা করে আসছে। সংগঠনটির লক্ষ্য—মানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য সিরাজগঞ্জ গড়ে তোলা।

সূত্র: bangladesherkhabor.net
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ