পুঠিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ডিবির জালে দুই মাদক কারবারি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৪ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের লিটন হোসেন (২৭) ও আশরাফুল ইসলাম (৩৮)।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সামিনা ইয়াসমিন।
তিনি জানান, শুক্রবার বিকাল সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় জেলা ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর সময় তাদের আটক করে।
এ সময় লিটন হোসেনের পরনের প্যান্টের পকেট থেকে ৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
The post পুঠিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ডিবির জালে দুই মাদক কারবারি appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় গর্ভবতী চেক-আপ সমাবেশে আলোচনা রাখেন ডা: তৃপ্তি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে নূর কায়েম সবুজের নেতৃত্বে বিশাল মিছিল
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খুকনীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জাল হোসেনের মতবিনিময় সভা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
