পাবনা ও সিরাজগঞ্জে ভেজাল দুধের সাপ্লাইচেইন ভেঙে দেওয়ার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৪১ PM

দেশের অন্যতম দুগ্ধ উৎপাদন অঞ্চল পাবনা ও সিরাজগঞ্জে দীর্ঘদিন ধরে সক্রিয় নকল-ভেজাল দুধ তৈরির চক্র ভাঙতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সাপ্লাইচেইন ভেঙে দিতে জোর দিচ্ছে সরকার।
বুধবার (১৪ অক্টোবর) পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় দুগ্ধ খামারি, উৎপাদক, সরবরাহকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ বার্তা দেওয়া হয়।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনলাইনে আরও যুক্ত ছিলেন বস্ত্র ও পাট সচিব মো. আতাউর রহমান খান। জেলা প্রশাসক কার্যালয়ে সরাসরি উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলামসহ অন্যরা।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নকল দুধের কারখানা শনাক্ত করে দু-একজনকে জরিমানা করলেই দায়িত্ব শেষ হতে পারে না। আমরা ভেজাল দুধের সাপ্লাইচেইন পুরোপুরি ভেঙে দিতে চাই।’
দুগ্ধ খাত পুনর্গঠন ও তরল দুধের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, কোনো অসাধু চক্র যেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, জেলা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।
বাণিজ্য সচিব আতাউর রহমান খান বলেন, ভেজাল দুধের কারবার বন্ধে উৎপাদন থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত একটি আধুনিক তদারকি ব্যবস্থা গড়ে তোলা হবে। এ জন্য পাবনা অঞ্চল থেকে জিরো টলারেন্স অভিযান শুরু হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল ইসলাম জানান, গণমাধ্যমে প্রকাশিত নকল ও ভেজাল দুধের সংবাদের পরিপ্রেক্ষিতে মন্ত্রীর উদ্বেগের পর এই মতবিনিময় সভার উদ্যোগ নেওয়া হয়।
সভায় স্থানীয় খামারি ও প্রতিনিধিরা গোখাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিপণন চ্যালেঞ্জ ও নকল দুধ চক্রের প্রভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলে উৎপাদক থেকে শুরু করে পাইকার, সংগ্রহকারী, চিলিং সেন্টার এবং বাজার ব্যবস্থার একাংশের যোগসাজশে নকল দুধের কারবার চলছে।
পাবনায় স্থায়ী ল্যাব (পরীক্ষাগার) না থাকায় ভেজাল নির্ণয়ে ভ্রাম্যমাণ ল্যাবের ওপর নির্ভর করতে হয়। বক্তারা এই দুর্বলতা কাটাতে পাবনায় স্থায়ী ও স্বীকৃত ল্যাব স্থাপন, প্রশিক্ষিত জনবল নিয়োগ এবং ডিজিটাল ট্র্যাক অ্যান্ড ট্রেস ব্যবস্থা চালুর দাবি জানান।
দুগ্ধ খামারি মোহাম্মদ আলী দাবি করেন, ভেজালের সঙ্গে প্রান্তিক খামারিরা যুক্ত নন। গুটিকয়েক অসাধু চক্রের কারণে পুরো খামার খাত হুমকির মুখে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ডেইরি শিল্প ধ্বংস হয়ে যাবে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর, বাংলা স্ট্রিমে ডিটারজেন্ট-ইউরিয়ায় তৈরি হচ্ছে ‘খাঁটি দুধ’, ঝুঁকিতে জনস্বাস্থ্য শীর্ষক পাবনা-সিরাজগঞ্জের ভেজাল দুধের কারবার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হলে নড়েচড়ে বসে বাণিজ্য মন্ত্রণালয়।
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক আহত হয়েছেন।
আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো. জামাল উদ্দিন (৩৯) নামের এক কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজের বরাতে পুলিশ এটিকে ‘আত্মহত্যা’ বললেও নিহতের স্বজনরা দাবি করেছেন, ঘটনাটি হত্যাকাণ্ড।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইয়াংচেন ছোগিয়েল। বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার সাইডলাইনে তাঁদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মেরিটাইম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস।
সূত্র: Bangla Stream
সম্পর্কিত সংবাদ
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াশে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত
১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কামারখন্দে অপরাধ ও দুর্ঘটনা রোধে ওসি হাশমত আলীর ব্যতিক্রমী উদ্যোগ
১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:০৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত
১৪ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের চায়না বাঁধে শিক্ষার্থীরা, সতর্ক করে ফেরাচ্ছে পুলিশ
১৪ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৪ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা আলম গ্রেপ্তার
১৪ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৬ PM · Alokito Bangladesh
