নড়াইলে বাক্প্রতিবন্ধী তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, খালাতো ভাই গ্রেপ্তার
২৯ আগস্ট, ২০২৬ এ ১১:৪২ AM

নড়াইলের কালিয়া উপজেলায় বাক্প্রতিবন্ধী এক তরুণীকে (২০) একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁর খালাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ওই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী গতকাল রাত নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, উপজেলার একটি গ্রামে বড় বোনের বাড়িতে থাকতেন ওই তরুণী। তাঁর ভগ্নিপতি চাকরির কারণে ঢাকায় থাকেন। বড় বোন পাশের গ্রামের একটি বাড়িতে সকাল থেকে বিকেল পর্যন্ত দরজির কাজ করেন। এ সুযোগে তরুণীর খালাতো ভাই তাঁকে একাধিকবার ধর্ষণ করেন।
সর্বশেষ ২১ আগস্ট ধর্ষণের পর বিষয়টি বড় বোনকে ইশারায় জানান ওই তরুণী। পরে তাঁর বড় বোন ওই তরুণকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার কথা স্বীকার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গতকাল বিকেলে তরুণীর বড় বোন বাদী হয়ে কালিয়া থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তাঁর খালাতো ভাইকে।
ওসি ইদ্রিস আলী বলেন, অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
দুধ দিয়ে গোসল করে যুবক বললেন, ‘অনেক কষ্ট পেয়েছি, ভালোবাসা থেকে সরে আসছি’
২৯ আগস্ট, ২০২৬ এ ১২:৪৪ PM · প্রথম আলো
বিয়ের কথা বলে সম্পর্কের পর গর্ভপাত করানোর অভিযোগ, প্রবাসীর বাড়িতে নারীর অবস্থান
২৯ আগস্ট, ২০২৬ এ ১১:৫১ AM · প্রথম আলো
নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন, সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
২৯ আগস্ট, ২০২৬ এ ১১:৪৪ AM · প্রথম আলো
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত: আত্রাইয়ে একসঙ্গে সাতজনের জানাজা
২৮ আগস্ট, ২০২৬ এ ১২:৩৬ PM · প্রথম আলো
