মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ
৩ নভেম্বর, ২০২৬ এ ১২:০৮ PM

রাজধানীর মিরপুরে আজ মঙ্গলবারও সড়কে নেমে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষোভকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকজনকে লাঠিপেটা করে পুলিশ।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
জাতীয়
গণসংযোগের ভিড়ে পিস্তল ঠেকিয়ে খুন, সেই বাঁহাতি শুটার কেন ধরা পড়ছে না
৩ নভেম্বর, ২০২৬ এ ১২:২৮ PM · প্রথম আলো
জাতীয়
মিরপুরে পোশাকশ্রমিক–পুলিশ সংঘর্ষ, মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ
৩ নভেম্বর, ২০২৬ এ ১২:২৭ PM · প্রথম আলো
জাতীয়
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন আখতারুজ্জামান
৩ নভেম্বর, ২০২৬ এ ১২:০৬ PM · প্রথম আলো
জাতীয়
‘আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো, কারণই জানতে পারলাম না’
২ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৭ PM · প্রথম আলো
জাতীয়
ঐতিহ্য আর আস্থার মিলন: ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার টিকে আছে ৩০ বছর ধরে
২ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · প্রথম আলো
