ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৫ PM

আগামী ৭ অক্টোবর রাত ১২টায় মুক্তি পাবে জাহিদ প্রীতম পরিচালিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। সম্প্রতি এ সিনেমার জন্য ‘দিওয়ানা দিল’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গানটি লিখেছেন নির্মাতা নিজেই। এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
৫ বছর পর সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি ন্যানসির সঙ্গে দ্বৈতও গেয়েছেন তিনি।
গানটি প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘দিওয়ানা দিল’ গানটির কথাগুলো সুন্দর। নিরব সুরও ভালো করেছে। গানের কথা ও সুরের সঙ্গে পর্দায় নায়ক-নায়িকার রসায়ন আশা করি দর্শক-শ্রোতার মনে দাগ কাটবে।’
জাহিদ নিরব বলেন, ‘প্রায় ৫ বছর পর ন্যানসি আপুর সঙ্গে দ্বৈত গেয়েছি। এর আগে ২০২১ সালে প্রথম একসঙ্গে গান করেছি। তারপর আরও বেশ কিছু গান আমার সুরে তিনি গেয়েছেন। তবে আমার তার সঙ্গে গাওয়া হয়নি। এবারের গানটি নিয়ে আমি আশাবাদী। সিনেমাটি মুক্তির পর বোঝা যাবে শ্রোতারা গানটি কীভাবে গ্রহণ করেন।’
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ও আরিফিন শুভ।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
মাঝরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা
৩ অক্টোবর, ২০২৬ এ ১১:১৭ AM · প্রথম আলো
সিনেমার প্রিমিয়ারে ফটোগ্রাফারদের সামলাতে গিয়ে বিপাকে অ্যান হ্যাথাওয়ে
৩ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ AM · বাংলা ট্রিবিউন
