শাহজাদপুর সংবাদ

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুল হায়দার কলকাতায় মারা গেছেন

১০ অক্টোবর, ২০২৬ এ ১১:৪২ AM

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুল হায়দার কলকাতায় মারা গেছেন

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী (রোটন) মারা গেছেন। আজ শনিবার সকালে কলকাতার কসবা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুজন সংসদ সদস্য জানিয়েছেন, মাহফুজুল হায়দার দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন৷

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মাহফুজুল হায়দার চৌধুরী ভারতে চলে যান। ক্যানসার শনাক্ত হলে চেন্নাইয়ের তাঁর চিকিৎসা শুরু হয়। পরে তাঁকে কলকাতায় আনা হয়। সেখানকার রুবি জেনারেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

মাহফুজুল হায়দার চৌধুরী ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ