এমপি মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
১০ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৮ AM

রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এমপি অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৯ অক্টোবর) হাসপাতালে পৌঁছে মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত সেক্রেটারি। এ সময় তিনি অধ্যাপক মুজিবুর রহমানের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। তিনি তার শারীরিক ও চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মহান আল্লাহ তাআলার দরবারে অধ্যাপক মুজিবুর রহমানের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে দোয়া করেন। তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করবেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
এনসিপির আলোচনা: বিএনপি ‘ডিজিটাল ফ্যাসিবাদ’ কায়েম করতে চায়
১০ অক্টোবর, ২০২৬ এ ৫:৩৫ PM · প্রথম আলো
হাসিনার আমলে গণতান্ত্রিক পরিসর বন্ধ করে দেওয়া হয়েছিল: রুহুল কবির রিজভী
১০ অক্টোবর, ২০২৬ এ ৩:৪১ PM · প্রথম আলো
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুল হায়দার কলকাতায় মারা গেছেন
১০ অক্টোবর, ২০২৬ এ ১১:৪২ AM · প্রথম আলো
কাজের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের মন জয় করবে সরকার: গয়েশ্বর
১০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৭ AM · বাংলা ট্রিবিউন
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ অক্টোবর, ২০২৬ এ ১:১০ AM · বাংলা ট্রিবিউন
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
১০ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০ AM · বাংলা ট্রিবিউন
