নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪১ PM

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ছোট পর্দার নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বন্ধু ও নির্মাতা রাফাত মজুমদার রিংকু।
জানা যায়, অনেক আগেই সজীবের হার্টে ব্লক ধরা পড়েছিল। আট-নয় মাস আগে তার হার্টের ওপেন সার্জারি করা হয়। এর পর থেকে ভালোই ছিল। কিন্তু হঠাৎ করেই মধ্যরাতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নির্মাতা হিসেবে মারুফ হোসেন সজীবের বেশ কিছু উল্লেখযোগ্য কাজ রয়েছে। এর মধ্যে কয়েকটি হলো ‘বিলোপ’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘হাসি’, ‘বাবুই পাখির বাসা’, ‘তবু ভালোবাসি’, ‘আপনারা আমাকে শুনুন’ ও ‘মুমতা’।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
বিনোদন
ইলন মাস্ক, দূরদর্শী উদ্যোক্তা নাকি ক্ষমতার ভয়ংকর খেলোয়াড়? তথ্যচিত্র নিয়ে বিতর্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · প্রথম আলো
বিনোদন
হঠাৎ এমন বিষণ্ণ দীপা খন্দকার, কী ঘটেছে তার জীবনে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫০ PM · বাংলা ট্রিবিউন
