নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৩ PM

আশির দশকের সেই চিরচেনা রূপ ফিরে এসেছে ইনস্টাগ্রামে, তবে এবার এতে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইর স্পর্শ। আশির দশকে তোলা ছবির মতো পোর্ট্রেট তৈরির এই নতুন এআই ট্রেন্ড এখন ফেসবুকসহ ইনস্টাগ্রামের ফিড এবং স্টোরিগুলোতে ব্যাপক সাড়া ফেলছে।
সাম্প্রতিক ছবিতে পুরোনো ফিল্টার ব্যবহারের বদলে ব্যবহারকারীরা তাদের ছবি চ্যাটজিপিটিতে আপলোড করে পুরো আশির দশকের আবহে নতুন করে তৈরি করে নিচ্ছেন। ‘হোয়াট উড আই হ্যাভ লুকড লাইক ইফ দিস ফটো হ্যাড বিন টেকেন ৪০ ইয়ার্স এগো?’- অর্থাৎ ‘৪০ বছর আগে তোলা হলে আমার ছবিটি কেমন হতো?’- এই ভাবনা থেকেই মূলত ট্রেন্ডটির সূচনা। এটি ইনস্টাগ্রাম স্টোরির ‘অ্যাড ইওরস’ স্টিকারের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে, যেখানে ব্যবহারকারীরা তাদের ব্যবহৃত প্রম্পট শেয়ার করার পাশাপাশি বন্ধু ও অনুসারীদেরও এই ট্রেন্ডে যোগ দিতে উৎসাহিত করছেন।
এভাবে তৈরি হওয়া সব ছবি দেখতে একই রকম নয়। এগুলোর কোনোটি ক্লাসিক বলিউড পোর্ট্রেট, আবার কোনোটি পুরোনো ম্যাগাজিনের কভার, মুভি স্টিল কিংবা পারিবারিক অ্যালবামের ছবির মতো মনে হয়। আশির দশকের সেই আসল অনুভূতি ফুটিয়ে তুলতে এতে ব্যবহার করা হচ্ছে ওয়ার্ম লাইটিং, উজ্জ্বল রঙ, সফট ফোকাস এবং এনালগ ফিল্মের গ্রেইন।
ভারতীয় সংস্করণের ছবিগুলোতে তখনকার ফ্যাশনকেও ফুটিয়ে তোলা হচ্ছে। নারীদের পোশাকে থাকছে রঙিন শাড়ি, বড় কার্ল করা চুল ও জমকালো গয়না। আর পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে গুঁজে রাখা বা ঢিলেঢালা শার্ট, হাই-ওয়েস্টেড ট্রাউজার, গোঁফ এবং পরিপাটি আঁচড়ানো চুল।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১১ PM · বাংলা ট্রিবিউন
বিশ্বের সবচেয়ে বড় টি-রেক্স ডাইনোসরের মৃত্যু হয়েছিল যেভাবে
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০২ PM · প্রথম আলো
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ AM · বাংলা ট্রিবিউন
আজ নতুন আইফোন আনছে অ্যাপল, অনলাইনে অনুষ্ঠানটি দেখবেন যেভাবে
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০১ AM · প্রথম আলো
চীনে বিজ্ঞানীদের ছবি শোভা পাচ্ছে বিলবোর্ডে, কেন...
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১০ PM · প্রথম আলো
ডুয়াল নাকি ট্রাই-ব্যান্ড, কোন রাউটার আপনার জন্য?
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৫ AM · বাংলা ট্রিবিউন
