নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলি, নিহত ১
২৪ আগস্ট, ২০২৬ এ ১০:২২ AM

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি রেস্তোরাঁয় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি রেস্তোরাঁটিতে কাজ করতেন। এ ঘটনায় রেস্তোরাঁর আরেক কর্মী আহত হয়েছেন।
স্থানীয় সময় গতকাল রোববার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকার রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা নামের রেস্তোরাঁয় দিবাগত রাত ১২টার পর এক বন্দুকধারী গুলি চালান।
বন্দুকধারী রেস্তোরাঁর ভেতরে ছিলেন, নাকি বাইরে থেকে গুলি চালিয়েছিলেন, তা স্পষ্ট নয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। আর ৩৯ বছর বয়সী আরেক ব্যক্তিকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
দুজনকেই স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৪৪ বছর বয়সী ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
আহত ৩৯ বছর বয়সী ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
গুলির ঘটনায় জড়িত এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।
তবে কী কারণে গুলি চালানো হয়েছে, তা এখনো জানা যায়নি। নিহত ও আহত দুজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ভারতে হাসপাতালের ভেন্টিলেটর বিস্ফোরণে ৩ নবজাতকের মৃত্যু
২৪ আগস্ট, ২০২৬ এ ১১:৩৮ AM · রাইজিংবিডি
যুদ্ধকালে নির্বাচন ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে, বললেন প্রেসিডেন্ট জেলেনস্কি
২৪ আগস্ট, ২০২৬ এ ১১:১৮ AM · প্রথম আলো
যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
২৪ আগস্ট, ২০২৬ এ ৯:১১ AM · প্রথম আলো
উঁচু পর্বতে ৭ বছরের ছেলেকে একা ফেলে গেলেন বাবা, এরপর...
২৩ আগস্ট, ২০২৬ এ ১১:৪৫ AM · প্রথম আলো
দার্জিলিং সমস্যা সমাধানে কমিটি অমিত শাহর, গোর্খাল্যান্ডের দাবি কি নতুন মোড় নেবে
২৩ আগস্ট, ২০২৬ এ ১০:৪৯ AM · প্রথম আলো
