নাটোরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে কাল
১১ অক্টোবর, ২০২৬ এ ৬:০৫ PM

নাটোর প্রতিনিধি : নাটোরে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম।
সুষ্ঠুভাবে এ কার্যক্রম পরিচালনায় জেলার ৯ জন সুপারভাইজার এবং ১১৬ জন তথ্য সংগ্রহকারীর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হচ্ছে।
সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নূর মোহাম্মদ জানান, আগামীকাল থেকে জেলার সাত উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ এবং দুইটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পর্যায়ে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে।
নির্বাচিত ৮টি ইউনিয়নের মধ্যে রয়েছে, নাটোর সদর উপজেলার তেবাড়িয়া, নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া, লালপুর উপজেলার ওয়ালিয়া, বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর, সিংড়া উপজেলার শেরকোল, বড়াইগ্রাম উপজেলার জোয়ারী, গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ও চাপিলা ইউনিয়ন এবং নাটোর ও গুরুদাসপুর পৌরসভা।
নির্ভূলভাবে তথ্য সংগ্রহের কার্যক্রম পরিচালনার জন্যে গতকাল শনিবার জেলার চারটি স্থানে মোট ৯ জন সুপারভাইজার এবং ১১৬ জন তথ্য সংগ্রহকারীর দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ আজ শেষ হচ্ছে।
সিংড়া উপজেলার প্রশিক্ষণ কর্মশালায় সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারীদের ট্যাব হস্তান্তর করেন, নাটোর-৩ আসনের (সিংড়া) সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
The post নাটোরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে কাল appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
১০ নভেম্বর, ২০২৬ এ ২:২৩ PM · Ajker Patrika
পহেলা জানুয়ারি শুরু সিরাজগঞ্জে খাজা এনায়েতপুরী (রঃ) এর ১১২তম ওরশ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:৫৫ PM · এইমাত্র
সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাতভর নাশকতার চেষ্টা, রেললাইন-মহাসড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৮ AM · Sarabangla
সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
