নাটোরে পিটিআই’র প্রশাসনিক ভবন নির্মাণ শেষে কার্যক্রম শুরু
২৩ আগস্ট, ২০২৬ এ ৬:৪৩ AM

নাটোর প্রতিনিধি : নাটোরে ২৩ কোটি টাকা ব্যয়ে পিটিআই’র একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। নবনির্মিত ভবনে এরইমধ্যে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
অত্যাধুনিক পাঁচতলা এই ভবনে পাঁচটি শ্রেণি কক্ষ, দু’টি প্রশিক্ষণ কক্ষ, দু’টি আইটি ল্যাব, অফিস কক্ষ, শিক্ষকমন্ডলী কক্ষ, সম্মেলন কক্ষ, ১শ’ আসনের শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তন, নারী ও পুরুষের পৃথক নামাজ ঘর, ক্যাফেটেরিয়া, অতিথি কক্ষ এবং ওয়াশ ব্লক রয়েছে।
ভবন নির্মাণ কাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন জানান, গুণগতমান বজায় রেখে ভবন নির্মাণ শেষে কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করা হয়েছে। প্রযুক্তি নির্ভর শিক্ষার সম্প্রসারণে ভবনটি সহায়ক ভূমিকা পালন করবে।
পিটিআই সুপারিনটেনডেন্ট এম এইচ এম রুহুল আমিন জানান, দেশের বিভিন্ন স্থানে এধরণের ভবন নির্মাণ কাজ শুরু হলেও আমাদের জেলাতেই শুধু নির্মাণ কাজ শেষ হয়েছে। গত মাস থেকে ভবনটির পূর্ণাঙ্গ ব্যবহার অর্থাৎ শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক শিক্ষার উৎকর্ষতা সাধনে নবনির্মিত ভবনটি সহায়ক ভূমিকা পালন করবে।
The post নাটোরে পিটিআই’র প্রশাসনিক ভবন নির্মাণ শেষে কার্যক্রম শুরু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় গর্ভবতী চেক-আপ সমাবেশে আলোচনা রাখেন ডা: তৃপ্তি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে নূর কায়েম সবুজের নেতৃত্বে বিশাল মিছিল
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খুকনীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জাল হোসেনের মতবিনিময় সভা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
