নতুন প্রজাতির বিড়ালের সন্ধান
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM

বলিভিয়ার ইয়ুঙ্গাস নামের পাহাড়ি বনে নতুন এক প্রজাতির বুনো বিড়ালের সন্ধান পেয়েছেন একদল গবেষক। গবেষকদের তথ্যমতে, স্থানীয়ভাবে তিলকায়ো নামে পরিচিত বিড়ালটি মূলত দক্ষিণ আমেরিকার টাইগার ক্যাট পরিবারের অন্তর্ভুক্ত। বিড়ালটির দৈর্ঘ্য প্রায় ১৮ ইঞ্চি এবং ওজন মাত্র ৩ পাউন্ড। পোষা বিড়ালের চেয়ে আকারে ছোট বিড়ালটির ডিএনএ বিশ্লেষণ করে এটিকে সম্পূর্ণ নতুন প্রজাতি হিসেবে শনাক্ত করা হয়েছে। বিড়ালটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে লিওপার্ডাস তিলকায়। এর ফলে গত এক শতাব্দীর বেশি সময় পর নতুন কোনো জীবন্ত বিড়াল প্রজাতির আনুষ্ঠানিক নামকরণ করা হলো, যা জীববৈচিত্র্যের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
ন্যাশনাল জিওগ্রাফিকের এক্সপ্লোরার এবং গবেষণার অন্যতম লেখক পাওলা নোগালেস আসকারুঞ্জ জানান, বিড়ালটির পশম হালকা বাদামি রঙের এবং সারা শরীরে অনিয়মিত আকারের রোজেট বা ছোপ রয়েছে। টাইগার ক্যাটের মতো প্রাণীগুলোকে ক্রিপ্টিক প্রজাতি বলা হয়। কেবল বাহ্যিক রূপ দেখে এদের সহজে আলাদা করা যায় না।
বেলজিয়ামের অ্যান্টওয়ার্প ইউনিভার্সিটির জীববিজ্ঞানী এবং গবেষণার সহপ্রধান লেখক জোনাস লেসক্রোয়ার্ট বলেন, দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশ থেকে ৩৮টি বিড়ালের নমুনা সংগ্রহ করে ডিএনএ বিশ্লেষণ করে দেখা গেছে, টাইগার ক্যাটের এই দল আসলে পাঁচটি ভিন্ন জিনগত প্রজাতি। তিলকায়ো প্রজাতিটি অন্যান্য টাইগার ক্যাট থেকে প্রায় ১৪ লাখ বছর আগে আলাদা হয়ে যায়।
নতুন এই আবিষ্কারের ফলে নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন বর্তমানে টাইগার ক্যাটের প্রজাতিগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে। এর মাধ্যমে তিলকায়ো বিড়ালের মতো প্রজাতিগুলোর জন্য সঠিক মূল্যায়ন করা সহজ হবে। পাহাড়ি বনাঞ্চলে বনভূমি ধ্বংস এবং খনির কারণে এই প্রাণীগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। পাওলা নোগালেস আসকারুঞ্জের মতে, বনের ধ্বংস হওয়া অংশ পুনরুদ্ধার করা অত্যন্ত জরুরি। ব্রাজিলের পন্টিফিক্যাল ক্যাথলিক ইউনিভার্সিটির জীববিজ্ঞানী এবং গবেষণার সিনিয়র লেখক এদুয়ার্দো আইজিরিক বলেন, বিশ্বে এখনো অনেক অজানা প্রজাতি রয়েছে, যা আবিষ্কারের আগেই হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে।
সূত্র: রয়টার্স
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
পৃথিবীর কক্ষপথে প্রথমবার স্টারশিপ রকেট পাঠানোর প্রস্তুতি স্পেসএক্সের
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ AM · বাংলা ট্রিবিউন
ফোনের ক্যামেরা থেকেই ভালো ছবি পেতে যে ৮ বিষয় খেয়াল রাখবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৫ AM · বাংলা ট্রিবিউন
এআইয়ের যে ভুল তথ্যে চীনের সঙ্গে প্রায় যুদ্ধেই জড়িয়ে পড়ছিল মার্কিন বাহিনী
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২০ AM · বাংলা ট্রিবিউন
চ্যাটজিপিটিতে মুছে ফেলা কথোপকথনের তথ্য কি ফেরত আনা যায়
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · প্রথম আলো
ময়মনসিংহে বর্ণিল আয়োজনে নকরেক আইটির দশম বর্ষপূর্তি উদ্যাপন
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৪৮ PM · প্রথম আলো
৪৮ বছরের পুরোনো গাণিতিক সমস্যার সমাধান করল কোয়ান্টাম কম্পিউটার
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৮ PM · প্রথম আলো
