থানায় কর্মরত অবস্থায় অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
২৯ নভেম্বর, ২০২৫ এ ২:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে আকতার হোসেন (৩৮) নামের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।
শাহজাদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক রফিক জানান, আকতার হোসেন ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আনছার আলীর ছেলে। তিনি ২০১৭ সালে পুলিশ বিভাগে যোগ দেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে শাহজাদপুর থানায় বদলি হয়ে আসেন। তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন।
শাহজাদপুর থানার (ওসি) আসলাম আলী বলেন, গতকাল শুক্রবার বিকেলে দায়িত্ব পালনকালে এএসআই আকতার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে তাঁকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, আকতারের দুটি কিডনি ও লিভারে গুরুতর জটিলতা দেখা দিয়েছে। আজ ভোরে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
কাবিটা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আওতায় উপজেলার পলবান্ধা ইউনিয়নের দক্ষিণ সিরাজাবাদ ডিহিদার বাড়ি কবরস্থানের দক্ষিণ পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য একটি প্রকল্প নেওয়া হয়। এতে বরাদ্দ ধরা হয়েছে ৩ লাখ ৭ হাজার ১৮৭ টাকা। একই কবরস্থানের পশ্চিম পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণে টিআর কর্মসূচির দ্বিতীয়...
চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরীর হালিশহর উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক তৈরি, শিক্ষার্থীদের প্রযুক্তি ও ব্যবসার ক্ষেত্রে দক্ষ করে তোলাসহ নানা লক্ষ্য নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রতিষ্ঠা করা হয়েছে আইটি বিজনেস ইনকিউবেটর।
পাহাড়ি জনপদে ন্যূনতম সুযোগ-সুবিধা পেয়েও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীরা ধীরে ধীরে দেশের মূলধারায় যুক্ত হচ্ছেন। মেধা, ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নিজেদের অবস্থান তৈরি করছেন তাঁরা।
সূত্র: Ajker Patrika
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মানসিক চাপে হাসপাতালে বিএনপি নেতা বাচ্চু, বাসায় হামলার বিচার চাইল পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষে সাফল্য, যুক্ত চার শতাধিক পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৪ AM · Daily Nabochatona
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
