শাহজাদপুর সংবাদ

তাড়াশে স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

১৮ আগস্ট, ২০২৬ এ ৭:৩৫ AM

তাড়াশে স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

মোঃ জিল্লুর রহমান,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীর ওপর অভিমান করে আকাশ সরকার (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।রোববার (১৬ আগস্ট ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আকাশ সরকার ওই গ্রামের তাহাজ সরকারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী সঙ্গে আকাশ সরকারের মনোমালিন্য হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নেওয়া হয়।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলছে।

The post তাড়াশে স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ