শাহজাদপুর সংবাদ

তাড়াশে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক আটক

৮ অক্টোবর, ২০২৬ এ ৬:০৪ AM

তাড়াশে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক আটক

জিল্লুর রহমান, তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের সোলাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ শাহিন আলম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।আটক শাহিন আলম তাড়াশ পৌর শহরের সোলাপাড়া গ্রামের মৃত খইমুদ্দীন শেখের ছেলে।তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোলাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহিন আলমকে গাঁজাসহ আটক করা হয়।ওসি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (৮ অক্টোবর) সকালে আটক ব্যক্তিকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

The post তাড়াশে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক আটক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ