শাহজাদপুর সংবাদ

ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস-বিদ্যুৎ সংযোগ কাজ শেষ হবে: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

২২ অক্টোবর, ২০২৬ এ ৪:১০ PM

ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস-বিদ্যুৎ সংযোগ কাজ শেষ হবে: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

মুখ্যসচিব আরও জানান, নির্বাচনপূর্ব সময়ে বর্তমান প্রধানমন্ত্রী বিসিক শিল্পপার্ক মাঠে নির্বাচনী জনসভায় এসে থমকে থাকা এই প্রকল্পটি দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে তার সঙ্গে বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদ শামসুদ্দিন গেট-২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।ডিবিসি/ এমকেএ

সূত্র: dbcnews.tv

সম্পর্কিত সংবাদ

ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস-বিদ্যুৎ সংযোগ কাজ শেষ হবে: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব | শাহজাদপুর সংবাদ