শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে বখাটের হামলায় প্রতিবেশীর হাতের কবজি বিচ্ছিন্ন

২২ অক্টোবর, ২০২৬ এ ২:২৩ PM

সিরাজগঞ্জে বখাটের হামলায় প্রতিবেশীর হাতের কবজি বিচ্ছিন্ন

২২ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দে পরিবারের সদস্যদের ওপর এক যুবকের হামলা থামাতে গিয়ে সবুজ প্রামাণিক (২৬) নামের এক প্রতিবেশীর বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় হামলাকারী রাজু প্রামাণিকেরও (২৬) একটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ভদ্রঘাট গ্রামের বাজার এলাকার বাড়ির পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।

পুলিশ, আহত ব্যক্তিদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাজু প্রামাণিক ওই গ্রামের শাহিন প্রামাণিকের ছেলে। মাদক সেবনের জন্য টাকা না পেয়ে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর হামলা চালাতেন বলে অভিযোগ রয়েছে। বুধবার (২১ অক্টোবর) তিনি পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় তাকে থামাতে এগিয়ে গেলে প্রতিবেশী সবুজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন রাজু। এতে সবুজের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তার কপালের এক পাশেও গুরুতর জখম হয়।

এরপর প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের ওপরও ছুরি নিয়ে হামলা চালান রাজু। এতে আরও দুজন আহত হন। একপর্যায়ে রাজু নিজের গলাতেও ছুরি দিয়ে আঘাত করে আহত হন। পরে গ্রামবাসী তাঁকে আটক করে ছুরি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির মধ্যে ছুরির আঘাতে রাজুর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে সবুজের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কামারখন্দ থানার ওসি হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।

বাংলাদেশে ইতিহাসের সেরা পূজা উদযাপন, পশ্চিমবঙ্গে ধুলোয় মিশেছে ঈদ আনন্দ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শরীয়তপুরের মারুফ, দেশে ফেরাতে পরিবারের আকুতি

২০ বছরেও সংস্কার হয়নি বহু সড়ক, কাঁচা ও ভাঙা পথে পাইন্দংবাসীর দুর্ভোগ

রাজপথের ভুলগুলো ব্যর্থতা না, খাঁটি নেতা হয়ে ওঠার পাঠশালা: প্রিন্স মাহমুদ

গোয়েন্দা তথ্য থাকলে জাতিকে অবহিত করুন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

কালকিনিতে বোরকা পরে বাজারে তাণ্ডব: হাতবোমা হামলা ও অস্ত্রের কোপে আহত ৫, গণপিটুনিতে হামলাকারী নিহত

মার্কিন নাগরিককে মুক্তি, পুতিন-ট্রাম্প-শি ত্রিদেশীয় বৈঠকের ইঙ্গিত রাশিয়ার

যুদ্ধ নিরসনে আলোচনায় ফিরতে প্রস্তুত রাশিয়া: মার্কিন দূতের সাথে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক

রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, সেই যুবক গ্রেফতার

তলানিতে গ্রহণযোগ্যতা: মধ্যবর্তী নির্বাচনে সেনেটের নিয়ন্ত্রণ হারাতে পারেন ট্রাম্প

বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার, আটক ৬

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

সূত্র: দৈনিক ইনকিলাব

সম্পর্কিত সংবাদ