শাহজাদপুর সংবাদ

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে কৃষকের ৮ গরু চুরি

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৫ PM

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে কৃষকের ৮ গরু চুরি

তাড়াশ প্রতিনিধি জিল্লুর রহমান :সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে কৃষক হায়দার আলীর আটটি গরু চুরির অভিযোগ উঠেছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার পর কোনো একসময় তাড়াশ পৌরসভার খুটিগাছা গ্রামে এ চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন কৃষকের ছেলে জাহিদ হাসান।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা কৃষক হায়দার আলীর গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে গোয়ালঘরে থাকা আটটি গরু নিয়ে পালিয়ে যায় তারা।সকালে গোয়ালঘরে গিয়ে গরু না পেয়ে বিষয়টি বুঝতে পারেন হায়দার আলী। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি।ক্ষতিগ্রস্ত কৃষক হায়দার আলী জানান, গরুগুলো তার পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। একসঙ্গে আটটি গরু চুরি হয়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।এদিকে এলাকায় গরু চুরির ঘটনা প্রতিরোধে রাতের বেলায় পাহারা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, চুরি যাওয়া গরু উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

The post তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে কৃষকের ৮ গরু চুরি appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ