শাহজাদপুর সংবাদ

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলের প্রেস ব্রিফিং

১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২০ PM

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলের প্রেস ব্রিফিং

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম

গণভোটের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ লংমার্চ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে একটি হোটেলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাই জনগণের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। আমরা বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি, কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না।

সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা আরও বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি। বারবার প্রতিবাদ করার পরও তারা কর্ণপাত করছে না, এ কারণেই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমরা আশা করি, সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে তা বাস্তবায়ন করবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম এবং জেলা সেক্রেটারি জননেতা মুহাম্মাদ জাহিদুল ইসলামসহ দলীয় ও জোটের নেতৃবৃন্দ।

উত্তরার ‘লিবার্টি ক্লাবে’ র‍্যাবের অভিযানে বিপুল মদ-বিয়ারসহ গ্রেফতার ২

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের কড়াকড়ি: বাজার ও রেস্তোরাঁ থেকে উধাও গরুর মাংস

ইসির সঙ্গে আলোচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: ডা. জাহেদ

মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে ইরানের সাথে আলোচনায় বসতে ‘আগ্রহী’ ট্রাম্প

এআই ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জন্য সরাসরি হুমকি: চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থার হুঁশিয়ারি

‘সবচেয়ে খারাপ পরিস্থিতির’ মুখোমুখি ট্রাম্প-প্রত্যাখ্যাত সউদী আরব

হিলি-বিরামপুরে পাটের বাম্পার ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা: মোবাইল টাওয়ার, রেল ও বিদ্যুৎ কেন্দ্র তছনছ

প্রধানমন্ত্রীর নির্দেশে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করতে সাহায্য করবে কেডিএ

রায়গঞ্জে একই রাতে ২ গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি, কৃষকদের মাঝে আতঙ্ক

যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রস্তাব বা গণভোটের সম্ভাবনা নাকচ করলেন প্রধানমন্ত্রী

এআই নিয়ে শঙ্কা ও তেলের বাজারে অস্থিরতা: বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধস

ইউপি নির্বাচনের তারিখের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলন: ভাঙন আতঙ্কে শত শত বিঘা ফসলি জমি ও বসতবাড়ি

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা, চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

'ইরান একই ট্যাঙ্কারে দুইবার হামলা চালিয়েছে': মাইনে বিস্ফোরণের দাবি প্রত্যাখ্যান করে বার্তা যুক্তরাষ্ট্রের

সূত্র: dailyinqilab.com

সম্পর্কিত সংবাদ