ড. এম এ মুহিত ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় শাহজাদপুরে আনন্দ মিছিল
১৮ ফেব্রুয়ারি, ২০২৬ এ ১:৪৮ PM

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪৭:৫২
ড. এম এ মুহিত ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় শাহজাদপুরে আনন্দ মিছিল
NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড এম মুহিতকে ডাক, তার ও টেলিযোগাযোগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় শাহজাদপুর উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেনসহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
সূত্র: newsg24
সম্পর্কিত সংবাদ
ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির
৯ নভেম্বর, ২০২৬ এ ৩:০৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাটের ব্যাগে বৃক্ষ উপহার, নাটোরে পরিবেশকর্মী পলাশের ব্যতিক্রমী উদ্যোগ
৯ নভেম্বর, ২০২৬ এ ২:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ফুলজোড় ডিগ্রি কলেজে নিয়োগের আগেই নিরাপত্তা প্রহরীর দায়িত্বে জাকারিয়া
৯ নভেম্বর, ২০২৬ এ ২:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের চৌহালীতে বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ফ্যামিলি সমাবেশ
৯ নভেম্বর, ২০২৬ এ ১:৫৬ PM · Bd24live
