শাহজাদপুর সংবাদ

ট্রাক্টরের যুগে ঘোড়ার হালে জমি চাষ: সিরাজগঞ্জের তাড়াশে জীবিকা নির্বাহ করছেন শফিকুল

১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১৩ PM

ট্রাক্টরের যুগে ঘোড়ার হালে জমি চাষ: সিরাজগঞ্জের তাড়াশে জীবিকা নির্বাহ করছেন শফিকুল

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

প্রাচীনকাল থেকেই মালপত্র বহন ও মানুষের বাহন হিসেবে ঘোড়ার ব্যবহার হয়ে আসছে। তবে আধুনিকতার ছোঁয়ায় কৃষিকাজে এর ব্যবহার এখন প্রায় বিলুপ্তির পথে। যান্ত্রিক ট্রাক্টর ও পাওয়ার টিলারের দাপটে ফসলের মাঠে এখন আর গরুর হালেরও দেখা মেলে না। ঠিক এমন সময় এক ব্যতিক্রমী পথ বেছে নিয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষক শফিকুল ইসলাম। গরুর বদলে একটি ঘোড়া দিয়ে জমি চাষ ও মই দেওয়ার কাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি।

শফিকুল ইসলাম তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের বাসিন্দা। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের একটি কৃষিজমিতে গিয়ে দেখা যায়, পরম যত্নে ঘোড়া দিয়ে জমি চাষ ও মই দিচ্ছেন তিনি।

জীবিকার তাগিদে এই পথ বেছে নেওয়ার গল্প জানিয়ে কৃষক শফিকুল ইসলাম বলেন, "প্রায় পাঁচ বছর আগে ২৪ হাজার টাকা দিয়ে একটি ঘোড়া কিনেছিলাম। উদ্দেশ্য ছিল এটি দিয়েই জমি চাষ ও মই দেব। বর্তমানে এই ঘোড়াটিই আমার আয়ের অন্যতম প্রধান মাধ্যম।"

নিজের দৈনিক ও মৌসুমভিত্তিক আয়ের হিসাব দিয়ে তিনি আরও বলেন, "প্রতি বিঘা জমিতে ঘোড়া দিয়ে মই দিতে ২৫০ টাকা করে নিই। দিনে প্রায় পাঁচ বিঘা জমিতে মই দেওয়া সম্ভব হয়, এতে দৈনিক প্রায় ১ হাজার ২৫০ টাকা আয় থাকে। আমন ও বোরো—দুই মৌসুম মিলিয়ে ঘোড়া দিয়ে আমার প্রায় ৬০ হাজার টাকা আয় হয়। এছাড়া বছরের বিভিন্ন সময়ে বীজতলা তৈরির কাজেও ঘোড়াটিকে ব্যবহার করি।"

এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা জানান, "কৃষকরা বর্তমানে আধুনিক ও যান্ত্রিক পদ্ধতিতে জমি চাষাবাদ করেন। ঘোড়া দিয়ে জমি চাষের ঘটনা এখন সচরাচর দেখা যায় না। কৃষক শফিকুল ইসলাম নিজের প্রয়োজনে ও বাড়তি আয়ের জন্য ঘোড়া দিয়ে জমি চাষ ও মই দিচ্ছেন, যা তাঁর সম্পূর্ণ নিজস্ব একটি উদ্যোগ। তবে কৃষি বিভাগ সব সময় কৃষকদের আধুনিক ও উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে চাষাবাদ করার পরামর্শ দিয়ে থাকে।"

১২ সেপ্টেম্বর নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে ছাত্রশক্তি,আলোচনায় যারা

দৈনিক ইনকিলাব সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: ২ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেফতার

ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী

ফরিদপুরে হামে একদিনে হাসপাতালে ভর্তি ৬০ জন, মোট আক্রান্ত প্রায় ৬ হাজার

রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রূপা ও নগদ টাকা উদ্ধার

মধ্যবর্তী নির্বাচনের পরই শেষ হবে ইরান যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা : মোবাইল কোর্টে জরিমানা

পশ্চিম তীরে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় সমর্থন জানালেন প্রবীণ রাব্বিরা

ত্রিমাসিক সেরা সাংবাদিক সম্মাননা পেলেন দৈনিক ইনকিলাবের রোকুনুজ্জামান

কুয়াকাটা পুলিশ বক্সটি সাগরের বিলীন, হুমকিতে মেরিন ড্রাইভ ও বেড়িবাঁধ

সাবেক স্পীকার হুমায়ূন রশিদের স্ত্রী সন্তানের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মামলা

ইরান যুদ্ধ: ট্রাম্পকে গোপনে যে বিষয়ে সতর্ক করলেন শীর্ষ উপদেষ্টারা

মাদক এখন একক সমস্যা নয়, নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন জরুরি: গাজীপুর পুলিশ সুপার

সিরাজগঞ্জের জলাশয়গুলো পদ্ম ফুলে ভরে গেছে এ যেন দর্শনার্থীদের কাছে স্বর্গরাজ্য

সূত্র: dailyinqilab.com

সম্পর্কিত সংবাদ