শাহজাদপুর সংবাদ

ট্রপিক্যাল হোমসের ৪৫ তলা ভবনসহ দুই মেগা প্রকল্প

১২ অক্টোবর, ২০২৬ এ ৯:৩০ AM

ট্রপিক্যাল হোমসের ৪৫ তলা ভবনসহ দুই মেগা প্রকল্প

ঢাকার আকাশরেখায় সর্বোচ্চ বহুতল ভবন নির্মাণ করছে ট্রপিক্যাল হোমস লিমিটেড। এই প্রকল্প আবাসন খাতে আধুনিকতা ও পরিবেশবান্ধব নকশার মেলবন্ধন ঘটিয়েছে। বাণিজ্যিক ও আবাসিক চাহিদাকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে বিশ্বমানের দুটি প্রকল্প—‘টি এ টাওয়ার’ ও ‘ট্রপিক্যাল হায়দার আম্রপুরী’।

মালিবাগে ৪৬ কাঠা জমিতে গড়ে উঠছে ৫০০ ফুট উঁচু এবং ৪৫ তলাবিশিষ্ট দেশের প্রথম মেগা বাণিজ্যিক ভবন ‘টি এ টাওয়ার’।

৫০ শতাংশ উন্মুক্ত স্থানের এই প্রকল্পে থাকছে ৬টি বেজমেন্ট, ৩২৮টি পার্কিং স্পেস, ছাদে হেলিপ্যাড ও সুইমিং পুল, বুটিক হোটেল, হাসপাতাল, ৩ডি মুভি থিয়েটার এবং অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা।

বনশ্রী মেইন রোডে ৬ বিঘা জমিতে নির্মিত হচ্ছে জি+১৬ তলার চারটি টাওয়ারে ৩০০ অ্যাপার্টমেন্ট সংবলিত কন্ডোমিনিয়াম ‘ট্রপিক্যাল হায়দার আম্রপুরী’। ৬২% উন্মুক্ত স্থানের এই প্রকল্পে থাকছে ১,৬৮০ থেকে

২,১১৬ বর্গফুটের ৩ ও ৪ বেডের ফ্ল্যাট। নাগরিক সুবিধার্থে এতে রয়েছে জগিং ট্র্যাক, ডে-কেয়ার সেন্টার, সুইমিং পুল, ব্যাডমিন্টন কোর্ট ও সুপারশপসহ মোট ২৩টি বিশেষ সুবিধা।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ