টাঙ্গাইলে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১৫
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৫ AM

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জেলা পুলিশ জানায়, টাঙ্গাইলে অপরাধ দমন, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং পরোয়ানামূলে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।অভিযানকালে ৭০ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়।টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post টাঙ্গাইলে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১৫ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৬ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে ত্রাণের ৮০ বস্তা চাল উধাও, আত্মগোপনে প্যানেল চেয়ারম্যান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫০ PM · SAMAKAL
সিরাজগঞ্জে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৯ PM · bssnews.net
'সংবাদ' এর জেলা বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস আর নেই
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৪ PM · sangbad.net
তাড়াইলে সততা ও উন্নয়নের অঙ্গীকারে ধলা ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আতিকুর রহমান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
