টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২,ইয়াবা-গাঁজাসহ মাদক উদ্ধার
১৯ আগস্ট, ২০২৬ এ ১০:১৮ AM

টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১৯ আগস্ট ২০২৬) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে টাঙ্গাইল জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন পুলিশ সুপার। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারসংক্রান্ত মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়।এ সময় মাদকবিরোধী অভিযানে ১৩৭ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।
The post টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২,ইয়াবা-গাঁজাসহ মাদক উদ্ধার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
এসএসসি পাসের মিষ্টির টাকা দিয়ে সহপাঠীর মায়ের চিকিৎসা, পাশে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রীও
১৯ আগস্ট, ২০২৬ এ ২:৩১ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী
১৯ আগস্ট, ২০২৬ এ ১:২৫ PM · Daily Times Of Bangladesh
গাজিপুরের কালিকৈরে সন্ত্রাসীদের হামলায় আহত আজিবরের মৃত্যু !
১৯ আগস্ট, ২০২৬ এ ১১:১৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
