টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
২৭ আগস্ট, ২০২৬ এ ২:০৬ PM

টাঙ্গাইল প্রতিনিধি ;টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার মাস্টার প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে উত্তম আচরণের ওপর গুরুত্বারোপ করেন।তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের আস্থা অর্জনে কাজ করার নির্দেশনা দেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; সকল সার্কেল কর্মকর্তাসহ টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।
The post টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ভ্যানচালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪০ PM · dailyamardesh.com
সিরাজগঞ্জে শুরু হয়েছে ৮ দিন ব্যাপী নাট্যলোকের কর্মশালা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২০ PM · tritiyamatra.com
সিরাজগঞ্জে শীতের শুরুতেই অতিথি পাখির কলরব
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫১ PM · Alokito Bangladesh
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হাফিজুল্লাহ খানকে মো: আনিস আহমেদ এর শুভেচ্ছা ও অভিনন্দন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
