শাহজাদপুর সংবাদ

জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৬ (বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়-৫)। সংবিধানকে বলা হয় ‘রাষ্ট্র পরিচালনার দলিল’

২ অক্টোবর, ২০২৬ এ ২:২৪ PM

জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৬ (বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়-৫)। সংবিধানকে বলা হয় ‘রাষ্ট্র পরিচালনার দলিল’

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত প্রশ্ন

অধ্যায়-৫

প্রশ্ন: রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ‘জাতীয়তাবাদ’ ধারণাটি বর্ণনা করো।উত্তর: বাংলাদেশের সংবিধানের চারটি রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ অন্যতম। একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে, একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি।

প্রশ্ন: সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে কেন?উত্তর: শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হলো এ মূলনীতির লক্ষ্য।

প্রশ্ন: স্থানীয় সরকার প্রয়োজন কেন?উত্তর: স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও উন্নয়নে ব্যাপক কাজ করে থাকে। স্থানীয় সরকার ছাড়া সরকারের পক্ষে তৃণমূল পর্যায়ের ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। অতএব গ্রাম-শহরনির্বিশেষে দেশের সব অঞ্চলের সমান উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রয়োজন এবং আরও বেশি শক্তিশালী করা প্রয়োজন।

প্রশ্ন: জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?উত্তর: জাতীয়তাবাদ হচ্ছে একটি রাষ্ট্রের সব মানুষের ঐক্যবদ্ধ থাকার এক অনন্য অনুভূতি। যেমন একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে, একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি।

প্রশ্ন: সংবিধানকে রাষ্ট্র পরিচালনার দলিল বলা হয় কেন?উত্তর: সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার দলিল। একটি ভবন বা ইমারত যেমন তার নকশা দেখে তৈরি করা হয়, তেমনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়। সরকার কী ধরনের হবে, নাগরিক হিসেবে আমরা কী অধিকার ভোগ করব, সরকারের বিভিন্ন বিভাগ কী ক্ষমতা ভোগ করবে—এ সবকিছুই এতে লিপিবদ্ধ থাকে। আর এ জন্যই সংবিধানকে রাষ্ট্র পরিচালনার দলিল বলা হয়।

মিজানুর রহমান, শিক্ষকধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ