জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু, পরীক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা
২৩ আগস্ট, ২০২৬ এ ৪:৫৭ PM

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু হবে আগামী ৮ ডিসেম্বর থেকে। এ পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের মানতে হবে ছয়টি বিশেষ নির্দেশনা।
আজ রোববার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জুনিয়র বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ করেছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য দিয়েছে ছয়টি নির্দেশনা।
সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হয়েছিল। সেখানে ১৫ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। ৩০ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ও শেষ হবে।
১.পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে২.প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য দেড় ঘণ্টা (১ ঘণ্টা ৩০ মিনিট) + বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য দেড় ঘণ্টা (১ ঘণ্টা ৩০ মিনিট) সর্বমোট তিন ঘণ্টা (৩ ঘণ্টা) পরীক্ষা অনুষ্ঠিত হবে;৩.পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের থেকে হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে;৪.পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না;৫.পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন;৬.কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।
এবার মোট ৪০০ নম্বরে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। এই নম্বর থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিতে প্রতিটিতে ১০০ নম্বর থাকবে। শিক্ষার্থীরা এ তিন বিষয়ে সময় পাবে ৩ ঘণ্টা করে। বিজ্ঞান ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০= ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার সময় হবে এক ঘণ্টা ৩০ মিনিট করে দুই বিষয়ে ৩ ঘণ্টা।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
এবার ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা তিন ক্যাম্পাসে
২৩ আগস্ট, ২০২৬ এ ৫:২২ PM · প্রথম আলো
শিক্ষার্থীদের বিনা মূল্যে জেমিনাই প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে পাবেন
২৩ আগস্ট, ২০২৬ এ ১:৩০ PM · প্রথম আলো
গণিতের রহস্যময় প্রশ্নের উত্তর দিতে আসছে তোমাদের প্রিয় ‘গণিত ভাইয়া’!
২৩ আগস্ট, ২০২৬ এ ১১:৫০ AM · প্রথম আলো
জাপান–আইএমএফ স্কলারশিপ, ৬ শর্তে আবেদনের সুযোগ বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের
২৩ আগস্ট, ২০২৬ এ ১০:২০ AM · প্রথম আলো
ইউআইইউয়ে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের ইএসজি ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলার সিরিজ সেমিনার অনুষ্ঠিত
২২ আগস্ট, ২০২৬ এ ৮:৩৭ PM · প্রথম আলো
