ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ক্যারিয়ার এক্সপো
২২ আগস্ট, ২০২৬ এ ৫:৫৫ PM

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি–IUT) ক্যাম্পাসে ক্যারিয়ার এক্সপোর ষষ্ঠ আসরে আয়োজন করা হয়েছিল। দিনব্যাপী এ আয়োজনে আইইউটির শিক্ষার্থী, অ্যালামনাই এবং বিভিন্ন শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজনটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, পেশাগত যোগাযোগ এবং শিল্প খাত সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার সুযোগ তৈরি করা।
আইইউটির ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটি (আইইউটিসিবিএস), আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ১৮ আগস্ট এ আয়োজনে বিভিন্ন খাতের ২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসব প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা সরাসরি রিক্রুটারদের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি বিভিন্ন শিল্প খাতে ক্যারিয়ারের সুযোগ, নিয়োগপ্রক্রিয়া এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানতে পারেন।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল চারটি—এমপ্লয়ার ব্র্যান্ডিং সেশন: যেখানে বার্জার, সিটি ব্যাংক, রবি ও সামিট অংশগ্রহণ করে। এসব সেশনে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানগুলোর কর্মপরিবেশ, নিয়োগপ্রক্রিয়া, ক্যারিয়ার গড়ার সুযোগ এবং প্রতিষ্ঠানের সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান।
এ ছাড়া ক্যারিয়ারে অনুষ্ঠিত একটি প্যালেন আলোচনা ছিল দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ। এতে বিভিন্ন শিল্প খাতের পেশাজীবীরা ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে করণীয়, পরিবর্তনশীল চাকরির বাজার এবং নিয়োগদাতাদের প্রত্যাশিত দক্ষতা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
শিক্ষার্থীদের জন্য আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তুলতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশগ্রহণমূলক খেলাধুলা ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কাছে সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ রাখা হয়, যা তাঁদের জন্য ইন্টার্নশিপ ও চাকরির সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা, না মানলে ভিসা হবে বাতিল
২২ আগস্ট, ২০২৬ এ ১:৫১ PM · প্রথম আলো
এআই শেখা বাধ্যতামূলক করল সিঙ্গাপুরের যে শীর্ষ বিশ্ববিদ্যালয়
২১ আগস্ট, ২০২৬ এ ৮:৫৯ AM · প্রথম আলো
