এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:০১ AM

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ (৩১ অক্টোবর) সকাল ১১টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রীর ফল ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সকাল ১১টার সময় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশের আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে।
রেওয়াজ অনুযায়ী এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের সারাংশ শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতেন। এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত থাকতেন। পরে শিক্ষামন্ত্রী মন্ত্রণালয় বা নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করতেন।
আন্তশিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bdএবং educationboardresults.gov.bdওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরাও এসব ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
মোবাইল ফোনের মাধ্যমে ফল জানতে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও এ-সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে সরাসরি কোনও ফলাফল পাওয়া যাবে না।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:২৪ PM · প্রথম আলো
এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন
৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৩ AM · প্রথম আলো
এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে
৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯ AM · প্রথম আলো
পাঠ্যবই ছাপায় গতি কম মাধ্যমিকে, পিছিয়ে নবম-দশম শ্রেণি
৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০০ PM · বাংলা ট্রিবিউন
