এবার ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা তিন ক্যাম্পাসে
২৩ আগস্ট, ২০২৬ এ ৫:২২ PM

ঢাকা, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এ পরীক্ষায় অংশ নিতে আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী বছরের ৩০ জানুয়ারি শুরু হবে। ওইদিন এ ইউনিট দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে শেষ হবে।
আজ রোববার (২৩ আগস্ট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও বি২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
এ ইউনিট-৩০ জানুয়ারি; বি ইউনিট-৫ ফেব্রুয়ারি; সি ইউনিট-২৯ জানুয়ারি; ডি ইউনিট-৬ ফেব্রুয়ারি; বি১ উপ-ইউনিট-৩ ফেব্রুয়ারি; বি২ উপ-ইউনিট-৪ ফেব্রুয়ারি; ডি১- উপ-ইউনিট-৮ ফেব্রুয়ারি।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু, পরীক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা
২৩ আগস্ট, ২০২৬ এ ৪:৫৭ PM · প্রথম আলো
শিক্ষার্থীদের বিনা মূল্যে জেমিনাই প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে পাবেন
২৩ আগস্ট, ২০২৬ এ ১:৩০ PM · প্রথম আলো
গণিতের রহস্যময় প্রশ্নের উত্তর দিতে আসছে তোমাদের প্রিয় ‘গণিত ভাইয়া’!
২৩ আগস্ট, ২০২৬ এ ১১:৫০ AM · প্রথম আলো
জাপান–আইএমএফ স্কলারশিপ, ৬ শর্তে আবেদনের সুযোগ বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের
২৩ আগস্ট, ২০২৬ এ ১০:২০ AM · প্রথম আলো
ইউআইইউয়ে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের ইএসজি ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলার সিরিজ সেমিনার অনুষ্ঠিত
২২ আগস্ট, ২০২৬ এ ৮:৩৭ PM · প্রথম আলো
