জামালপুরে শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়তে পরিচ্ছন্নতা কর্মসূচি
১২ আগস্ট, ২০২৬ এ ৫:৪৬ PM

মোঃ রাকিব হাসান,জামালপুর প্রতিনিধির:‘মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার—শহর রাখবো পরিষ্কার’ জামালপুর শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট ২০২৬) সকালে শহরের প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো.সোহেল রানা খান।
এ সময় শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, পরিবেশ রক্ষায় সচেতন হওয়া এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচি চলাকালে আয়োজকরা বলেন,সুন্দর শহর গড়ে তুলতে শুধু প্রশাসন নয়, নগরবাসীরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সবাই সচেতনভাবে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখলে জামালপুর শহরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপ দেওয়া সম্ভব।
কর্মসূচিতে যুবদলসহ দলীয় নেতাকর্মী স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
The post জামালপুরে শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়তে পরিচ্ছন্নতা কর্মসূচি appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
