শাহজাদপুর সংবাদ

জমি নিয়ে বিরোধে হত্যার ১৭ বছর পর রায়, চার আসামির যাবজ্জীবন

১৩ আগস্ট, ২০২৬ এ ৪:৪৫ PM

জমি নিয়ে বিরোধে হত্যার ১৭ বছর পর রায়, চার আসামির যাবজ্জীবন

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি বিরোধের জেরে ১৭ বছর আগে সংঘটিত তরিকুল হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রায়গঞ্জের পাঙ্গাসী গ্রামের আব্দুল মান্নান ও হীরা মিয়া এবং সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম। এর মধ্যে আব্দুল মজিদ বেশ কয়েক বছর আগে মারা যাওয়ায় তাঁর নাম প্রত্যাহার করে নেওয়া হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ বলেন, হত্যা মামলার ১৪ আসামির মধ্যে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দিয়েছেন।

মামলাসূত্রে জানা গেছে, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট রায়গঞ্জের সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ ১৪ জনকে আসামি করে মামলা করেন। পরে ২০১০ সালের ৬ জানুয়ারি তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় মো. আজাদ হোসেন ওরফে রবিন (৩০) নামে সাবেক এক ছাত্রলীগ (নিষিদ্ধঘোষিত সংগঠন) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালী জেনারেল হাসপাতালে হামের উপসর্গে প্রিয়া মনি (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয়জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জন আক্রান্ত হয়েছে...

জয়পুরহাটের কালাই উপজেলার আব্দুস সাত্তারকে কিডনি ক্রয়-বিক্রয় চক্রে জড়িত থাকার অভিযোগে বগুড়া সদর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার অনুযায়ী, গাইবান্ধার মন্টু মিয়াকে ১০ লাখ টাকার প্রলোভনে কিডনি বিক্রিতে রাজি করিয়ে নেপালে অস্ত্রোপচার করানো হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো

রাজধানীর পৃথক তিন স্থান থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ও দুপুরে মুগদা, কামরাঙ্গীরচর এবং বাড্ডা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: Ajker Patrika

সম্পর্কিত সংবাদ