চীনে বিনা মূল্যে স্নাতকোত্তর, শোয়ার্জম্যান স্কলারস প্রোগ্রামের সব তথ্য জেনে নিন
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫১ AM

চীনের বেইজিংয়ের সিনহুয়া ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেবে। ‘শোয়ার্জম্যান স্কলারস’ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্কলারশিপের জন্য আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ সময় ৯ সেপ্টেম্বর ২০২৬।
চীনের বেইজিংয়ে ১৯১১ সালে যাত্রা শুরু সিনহুয়া ইউনিভার্সিটির। চীনের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয় একাডেমিক কারণে বিশ্বে পরিচিত। ২০টি স্কুল ও ৫৭টি বিভাগের এ বিশ্ববিদ্যালয়টিতে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস ও লিটারেচার, সোশ্যাল সায়েন্স ও মেডিসিনের জন্য বিশ্বের শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন।
নির্বাচিত প্রার্থীরা যে যে সুবিধা পাবেন:
টিউশন ফি
বিমানে আসা-যাওয়ার খরচ
মাসিক উপবৃত্তি (থাকা-খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য)
বইপত্র কেনার জন্য ভাতা
স্বাস্থ্যবিমা
ভ্রমণ ভাতা।
প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে;
১ আগস্ট ২০২৭ তারিখে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং ২৯ বছরের কম (অর্থাৎ এখনো ২৯ পূর্ণ হয়নি) হতে হবে;
নেতৃত্বের দক্ষতা থাকতে হবে;
ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর আবেদনের সঙ্গে জমা দিতে হবে প্রার্থীকে। (টোয়েফল আইবিটি স্কোর ১০০; আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭; কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি (সি২) ন্যূনতম স্কোর ১৮৫ থাকতে হবে)।
*জীবনবৃত্তান্ত (সিভি)
*অনলাইন আবেদনপত্র
*একাডেমিক ট্রান্সক্রিপ্ট
*রেফারেন্স লেটার তিনটি
*আইইএলটিএস স্কোর
*স্টেটমেন্ট অব পারপাস
*লিডারশিপ পারপাস প্রবন্ধ
*অন্যান্য পেপারস (যদি থাকে)।
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
এইচএসসির বাংলা ১ম পত্রে ২৪ কবি-সাহিত্যিকের লেখা পড়বেন শিক্ষার্থীরা
২৬ অক্টোবর, ২০২৬ এ ২:৫১ PM · প্রথম আলো
ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ
২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯ AM · প্রথম আলো
চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে
২৬ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৭ AM · প্রথম আলো
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন
২৬ অক্টোবর, ২০২৬ এ ৮:০০ AM · বাংলা ট্রিবিউন
প্রাথমিক ও মাধ্যমিকে দুই শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন
২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:২৬ PM · বাংলা ট্রিবিউন
