এইচএসসির বাংলা ১ম পত্রে ২৪ কবি-সাহিত্যিকের লেখা পড়বেন শিক্ষার্থীরা
২৬ অক্টোবর, ২০২৬ এ ২:৫১ PM

২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক ও সমমান শ্রেণির শিক্ষার্থীরা বাংলা ১ম পত্রের পাঠ্যসূচিতে কী কী পড়বেন, তা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচিতে ২৪ জন কবি–সাহিত্যিকের সাহিত্যকর্ম অনুসরণ করতে হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন পাঠ্যসূচিতে ১২টি করে গদ্য ও পদ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া একটি উপন্যাস ও একটি নাটকও রয়েছে।
গদ্য অংশে শিক্ষার্থীরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’এবং প্রমথ চৌধুরীর ‘সাহিত্যে খেলা’, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিলাসী’, রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘অর্ধাঙ্গী’, কাজী নজরুল ইসলামের ‘যৌবনের গান’ ও মোতাহের হোসেন চৌধুরীর ‘জীবন ও বৃক্ষ’ পড়বেন।
তালিকায় থাকা অন্য গদ্যগুলো হলো: সৈয়দ মুজতবা আলীর ‘গন্তব্য কাবুল’, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘মাসি-পিসি’, শওকত আলীর ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’, গী দ্য মোপাসাঁর ‘নেকলেস’ এবং আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’।
কবিতা অংশে আলাওলের ‘ঋতু বর্ণন’, মাইকেল মধুসূদন দত্তের ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’, কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’, জীবনানন্দ দাশের ‘সুচেতনা’ ও জসীমউদ্দীনের ‘প্রতিদান’ কবিতা পড়বেন শিক্ষার্থীরা।
এ ছাড়া কবিতার নির্ধারিত পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে সুকান্ত ভট্টাচার্যের ‘তাহারেই পড়ে মনে’ ও ‘আঠারো বছর বয়স’, ফররুখ আহমদের ‘পদ্মা’, শামসুর রাহমানের ‘ফেব্রুয়ারি ১৯৬৯’, আবু জাফর ওবায়দুল্লাহর ‘আমি কিংবদন্তির কথা বলছি’ এবং আল মাহমুদের ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতা।
উপন্যাস অংশে শিক্ষার্থীরা পড়বেন সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’। আর নাটক অংশে সিকান্দার আবু জাফরের ‘সিরাজ-উদ-দৌলা’ পড়বেন শিক্ষার্থীরা।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ
২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯ AM · প্রথম আলো
চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে
২৬ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৭ AM · প্রথম আলো
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন
২৬ অক্টোবর, ২০২৬ এ ৮:০০ AM · বাংলা ট্রিবিউন
প্রাথমিক ও মাধ্যমিকে দুই শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন
২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:২৬ PM · বাংলা ট্রিবিউন
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। প্রাথমিক বিজ্ঞান (অধ্যায় ৭): বলের মাত্রা বলতে বোঝায় বল প্রয়োগের শক্তি
২৫ অক্টোবর, ২০২৬ এ ৫:০৪ PM · প্রথম আলো
