চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য ৪টি নতুন বই অনুমোদন
২৬ অক্টোবর, ২০২৬ এ ৯:২০ AM

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চারটি নতুন পাঠ্যপুস্তক প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে চতুর্থ শ্রেণির জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ শীর্ষক বই রয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির পৃথক দুটি সভায় বইগুলোর অনুমোদন দেওয়া হয়।
চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তক অনুমোদনের সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য সদস্য অংশ নেন।
অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক অনুমোদনের সভায়ও প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন।
এতে প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ
২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯ AM · প্রথম আলো
চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে
২৬ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৭ AM · প্রথম আলো
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন
২৬ অক্টোবর, ২০২৬ এ ৮:০০ AM · বাংলা ট্রিবিউন
প্রাথমিক ও মাধ্যমিকে দুই শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন
২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:২৬ PM · বাংলা ট্রিবিউন
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। প্রাথমিক বিজ্ঞান (অধ্যায় ৭): বলের মাত্রা বলতে বোঝায় বল প্রয়োগের শক্তি
২৫ অক্টোবর, ২০২৬ এ ৫:০৪ PM · প্রথম আলো
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। Changing Sentences গুলো পরিবর্তন করে লেখো
২৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৩৪ PM · প্রথম আলো
