চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪১ AM

চীনে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ এআই ব্যবহারকারীর সংখ্যা ২০২৬ সালের প্রথমার্ধ পর্যন্ত ৭০ কোটি ছাড়িয়েছে। মঙ্গলবার চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার বা সিএনএনআইসি’র পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশন ইনস্টিটিউট ‘২০২৬ চায়না ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার রিসোর্সেস কনফারেন্সে’ ‘জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৬’-এ প্রকাশ হয়েছে এ তথ্য।
সর্বশেষ জরিপের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে চীনে জেনারেটিভ এআইয়ের ব্যবহার, বিভিন্ন শিল্পে এর প্রয়োগ এবং সংশ্লিষ্ট নীতিমালা নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেটিভ এআইয়ের প্রয়োগের ক্ষেত্র ক্রমেই বৈচিত্র্যময় হচ্ছে। স্মার্ট ডিভাইসের মাধ্যমে এআই ব্যবহারের সম্ভাবনাও দ্রুত বাড়ছে।
৭৬ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে তারা জেনারেটিভ এআই ব্যবহার করেন।
এআই-সমন্বিত সহকারী এবং এআই-চালিত দাপ্তরিক দক্ষতা বৃদ্ধির অ্যাপ্লিকেশনের ব্যবহারও এক বছরে বেড়েছে ১০০ শতাংশের বেশি।
তথ্য অনুযায়ী, গত ছয় মাসে ৩৮ দশমিক ৭ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী অনলাইনে স্মার্ট হার্ডওয়্যার ডিভাইস কিনেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের নিজস্ব উদ্ভাবন দ্রুত এগিয়ে যাচ্ছে এবং পুরো শিল্পশৃঙ্খলের বিভিন্ন পর্যায়ে ধারাবাহিক অগ্রগতি হচ্ছে।
২০২৬ সালের জুন পর্যন্ত চীনের বুদ্ধিমান কম্পিউটিং সক্ষমতা ২ হাজার ১৮৫ এক্সাফ্লপসে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ১৭৭ শতাংশ বেশি।
এ সময় প্রথম চীনের তৈরি এক লাখ কার্ডের এআই সুপারক্লাস্টার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এতে চিপ, কম্পিউটিং, তথ্য সংরক্ষণ, নেটওয়ার্ক ও তাপ নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার ও সফটওয়্যারে দেশীয়ভাবে উন্নত ও নিয়ন্ত্রণযোগ্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
শিল্প, কৃষি, পরিষেবা ও বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে জেনারেটিভ এআইয়ের সক্ষমতা বৃদ্ধির প্রভাবও আরও স্পষ্ট হয়ে উঠছে।
২০২৬ সালের জুন পর্যন্ত চীন সমন্বিত সার্কিট ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ডিজিটাল শিল্পকে কেন্দ্র করে ১৬টি জাতীয় পর্যায়ের উন্নত উৎপাদন ক্লাস্টার গড়ে তুলেছে। বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এআই প্রযুক্তি ব্যবহারের হার ৩০ শতাংশ ছাড়িয়েছে।
এ ছাড়া, ২০২৬ সালের প্রথমার্ধে চীনে ৪০০টিরও বেশি হিউম্যানয়েড রোবট মডেল তৈরি হয়েছে। পুরো বছরের উৎপাদন এক লাখ ইউনিট ছাড়িয়ে যাবে বলে প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
স্মার্টফোন হারিয়ে যাওয়ার আগেই তথ্যের নিরাপত্তায় যে ৯টি কাজ করতে হবে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
‘এআইয়ের গডমাদার’ ফেই-ফেই লির ওয়ার্ল্ড ল্যাবস কেন কিনছে এএমডি?
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৫ AM · বাংলা ট্রিবিউন
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩২ AM · বাংলা ট্রিবিউন
প্রায় ৩ লাখ বছর আগের মানুষের চেহারার ডিজিটাল প্রতিলিপি তৈরি করেছেন গবেষকেরা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · প্রথম আলো
সৌর প্যানেলের মাধ্যমে প্লাস্টিককে হাইড্রোজেন জ্বালানিতে রূপান্তর করেছেন কেমব্রিজের গবেষকেরা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩২ PM · প্রথম আলো
সূর্য ও চাঁদের আকর্ষণের প্রভাবে পৃথিবীতে কি সত্যিই ভূমিকম্প হতে পারে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
