চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ নারী গ্রেফতার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৯ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ রুলিয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৭টার দিকে উপজেলার শিবপুর (এসকে বাদাল) গ্রামে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতার রুলিয়া বেগম শিবপুর (এসকে বাদাল) গ্রামের মোঃ সমুন আলীর স্ত্রী।সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।তিনি জানান, রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিবপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০পিস ইয়াবা ট্যাবলেট সহ রুলিয়া বেগমকে গ্রেফতার করে ডিবির পরিদর্শক মোঃ মোমিনুল হাসান ও সঙ্গীয় ফোর্স।এ ব্যপারে তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
The post চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ নারী গ্রেফতার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় দুধের কারখানায় ভেজাল,দুই ব্যবসায়ীকে জরিমানা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব ৫০০ পরিবার, সরকারি সহায়তা পাননি অনেকেই
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৪ PM · বাংলা ট্রিবিউন
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কাজিপুরে মদ নিয়ে থানায় গিয়ে আটক যুবক,৭ দিনের কারাদণ্ড
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০২ PM · প্রথম আলো
সিরাজগঞ্জের শাহজাদপুরে দৃশ্যমান হতে শুরু করেছে উন্নয়ন
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ PM · karatoa.com.bd
