গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২১ PM

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জের গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের অর্ধবার্ষিক ও পাক-নির্বাচনী পরীক্ষায় মেধাবী ৩৩ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো:আবুল কাশেম এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো:লিটন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ পৌরসভার সাবেক পৌর কমিশনার ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক মো:শাহীন পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে মো:শাহীন পারভেজ বলেন,শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শুধু পড়াশোনা করলেই হবে না তাদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়নও করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুরস্কার প্রদানের মতো উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যখন তাদের পরিশ্রমের স্বীকৃতি পাবে তখন তাদের মধ্যে আরও ভালো করার আগ্রহ তৈরি হবে।
গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন করা হলে অবশ্যই তাদের ফলাফল আরও ভালো হবে এবং তারা ভবিষ্যতে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে।তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের অভিভাবক সদস্য ডা:বিপ্লব চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক মো:শহিদুল ইসলাম, নিখিল কুমার,মো:জহুরুল ইসলাম, মো. আলামিন সেখ,শিল্পী ঘোষ,মো:রফিকুল ইসলাম,পার্বতী রানী ভৌমিক,নাজমিন মোহাম্মদ মিতু,নূরি শারমিন সুলতানা, নুরিয়া খাতুন,সাকিবা সুলতানা,তাহমিনা আলিমা রোকনী,মাহফুজ আনাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অসিত চন্দ্র সূত্রধর, অফিস সহায়ক মো: সাইফুল ইসলাম ও মো:নিঝর মন্ডল প্রমুখ।
উল্লেখ্য: অর্ধবার্ষিক ও পাক-নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মোট ৩৩ জন মেধাবী ছাত্রীকে এ পুরস্কার প্রদান করা হয়।
The post গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মানসিক চাপে হাসপাতালে বিএনপি নেতা বাচ্চু, বাসায় হামলার বিচার চাইল পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষে সাফল্য, যুক্ত চার শতাধিক পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৪ AM · Daily Nabochatona
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
