গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল
১২ আগস্ট, ২০২৬ এ ২:২৭ PM

রাজশাহী ব্যুরো চীফ : রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দুপুরে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও তাকে দেখতে বাসায় যান রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা: আব্দুল আউয়াল।এসময় আরইউজের সভাপতি আব্দুল আউয়াল সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি সাইদুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন আরইউজের সদস্য এবং দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানী এবং আরইউজের সদস্য ও দৈনিক রাজ বার্তার চিফ রিপোর্টার ইফতেখার আলম।উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।
The post গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
