খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর
১ নভেম্বর, ২০২৬ এ ৫:০৭ PM

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম, সেগুলোকে জবাবদিহির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়।
শনিবার ৩১ অক্টোবর প্রকাশিত পরীক্ষার ফলাফলের দেখা গেছে, এ বছর দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ গত বছরের তুলনায় এবার শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। এ বছরের পরীক্ষায় শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ১৩৯টি।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘গণমাধ্যম’ বিষয়ে পড়তে শিক্ষার্থীদের আগ্রহ কম কেন
২ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে শুরু হচ্ছে এআই বিষয়ক সার্টিফিকেট কোর্স
২ নভেম্বর, ২০২৬ এ ১০:২১ AM · প্রথম আলো
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
২ নভেম্বর, ২০২৬ এ ৯:১৯ AM · বাংলা ট্রিবিউন
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ে শাহজাদপুরে মিষ্টি বিক্রিতে ধ্বস
১ নভেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · https://www.dainiksokal.com/
