এমপিওভুক্ত শিক্ষকদের বেতন স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
২ নভেম্বর, ২০২৬ এ ৯:১৯ AM

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে অর্থ বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ বরাদ্দ চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। তাদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।
এতে উল্লেখ করা হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে। সব মিলিয়ে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিতে হবে।
চিঠিতে আরও বলা হয়, শিক্ষা খাতের উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করছে। এ লক্ষ্যে চলতি ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘গণমাধ্যম’ বিষয়ে পড়তে শিক্ষার্থীদের আগ্রহ কম কেন
২ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে শুরু হচ্ছে এআই বিষয়ক সার্টিফিকেট কোর্স
২ নভেম্বর, ২০২৬ এ ১০:২১ AM · প্রথম আলো
খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর
১ নভেম্বর, ২০২৬ এ ৫:০৭ PM · প্রথম আলো
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ে শাহজাদপুরে মিষ্টি বিক্রিতে ধ্বস
১ নভেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · https://www.dainiksokal.com/
